ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মহিষ দেখে দৌড়ে রাস্তায়, ভ্যানে পিষ্ট শিশু

     মহিষ দেখে দৌড়ে রাস্তায়, ভ্যানে পিষ্ট শিশু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দুরকানীতে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আট বছরের মুনিয়া আক্তারের মৃত্যু হয়েছে। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মুনিয়া চন্ডিপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। উত্তর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত সে।

    স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল জানান, মুনিয়া রাস্তার ধারে খেলছিল। সে সময় মহিষ আসতে দেখে সে ভয়ে দৌড়ে রাস্তা পার হতে যায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দেয়। আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গেলে পথেই তার মৃত্যু হয়।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শিশু মুনিয়ার মরদেহ পোস্টমর্টেমের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ