ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • অসুস্থ মাকে দেখতে গিয়ে ইঁদুরের ফাঁদে প্রাণ গেল ছেলের

    অসুস্থ মাকে দেখতে গিয়ে ইঁদুরের ফাঁদে প্রাণ গেল ছেলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অসুস্থ মাকে দেখতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিবুর রহমান হাওলাদার (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

    রোববার (১৯ ডিসেম্বর) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের মধ্য চালিতাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    হাবিবুর পাশের বুড়িখালী গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।

    মৃতের স্ত্রী সালমা বেগম বলেন, আমার স্বামী এলাকায়   সবজির ব্যবসা করতেন। সম্প্রতি তিনি এলাকায় ঋণে জর্জরিত হয়ে পড়লে ঢাকা চলে যান। কিন্তু গত কয়েকদিন ধরে আমার শাশুড়ি দোলা গাজী অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে বাড়িতে আসছিলেন আমার স্বামী। কিন্তু পাওনাদারদের চোখ ফাঁকি দিয়ে গোপনে ক্ষেতের ভেতর দিয়ে আসছিলেন তিনি। এসময় ছিদ্দিক সর্দার ও আবু সাঈদ শেখের বর্গা জমিতে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।  

    নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয় কৃষকরা জমিতে হাবিবুরের মরদেহ দেখে গ্রাম পুলিশকে জানান। পরে গ্রাম পুলিশের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে  তার মৃত্যু হয়েছে। তার দু’পায়ে বিদ্যুতের তারে পুড়ে যাওয়ার দাগ রয়েছে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ