ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মাশরাফী, দেখলেন নানা অনিয়ম

    হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মাশরাফী, দেখলেন নানা অনিয়ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা অনিয়মের অভিযোগে হঠাৎ নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। আজ শনিবার বেলা ১১টায় তিনি এ পরিদর্শনে যান।

    মাশরাফীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. সানি জানান, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী হাসপাতালে ঝটিকা সফরে এসে রোগীদের খাদ্যে অনিয়ম, ওষুধ  না দেওয়া, চিকিৎসক, কর্মকর্তাদের সময়মতো হাজির না হওয়া, ছুটি ছাড়াই অফিসে না আসাসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। হাসপাতাল সংশ্লিষ্টদের না দেখে মাশরাফী রোগীদের ওয়ার্ডে যান। এ সময় রোগীরা অভিযোগ করেন, চিকিৎসকরা ঠিকমতো তাদের দেখেন না।

    এসব অভিযোগ অস্বীকার করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসাদ উজ-জামান মুন্সী।

    কিন্তু তত্ত্বাবধায়ক ডা. আসাদ উজ-জামান মুন্সীর অনুমতি না নিয়েই ছুটিতে রয়েছে অনেকে।

    হাসপাতাল পরিদর্শনের সময় মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘হাসপাতালগুলোতে গরিব মানুষরা আসে দূর থেকে। তাদের খাবার দেওয়া হয় না, অফিস করেন না ঠিকমতো চিকিৎসকরা। আমার রোগীরা খাবার, ওষুধ পায় না। এসব কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

    তত্ত্বাবধায়ক ডা. আসাদ উজ-জামান মুন্সীকে হাসপাতালের এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিকেলের মধ্যে জানানোর জন্য বলেন সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ