ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

আরও ২৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

আরও ২৮ ডেঙ্গু রোগী হাসপাতালে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

নতুন রোগীদের মধ্যে ঢাকায় ২১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ১২৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৮৬২ জন রোগী। মৃত্যু হয়েছে ১০১ জনের।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ