ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় সাইক্লোন সেল্টার ও কার্পেটিং সড়কের উদ্বোধন

    মঠবাড়িয়ায় সাইক্লোন সেল্টার ও কার্পেটিং সড়কের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের  সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী।

    এছাড়াও উপজেলার মানিকখালী-পশুরিয়া কার্পেটিং সড়কের উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. জসিম, সংসদ সদস্যের জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রাজু, ব্যক্তিগত সহকারী মোঃ হাসান মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জন প্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা।  

    জানা গেছে, মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলায় এমডিএসপি প্রকল্পের আওতায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার সহ যোগাযোগ ব্যবস্থ্য আধুনিকায়ন করা হচ্ছে। তার অংশ হিসেবে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৬৪ নং সূর্যমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে।

    বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সমাজ সেবক মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। গ্রাম হবে শহর প্রধান মন্ত্রীর এমন ঘোষণাকে সামনে রেখে সরকার সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করছেন। শিক্ষা ব্যবস্থা উন্নীত করার লক্ষ্যে স্কুল ভবনগুলো আধুনিকায়ন করা হচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে সমৃদ্ধশালী দেশ।

     

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ