ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • সংসদে স্বাধীনতা বিরোধীদের উত্তরসূরি থাকা দু:খজনক: বরগুনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    সংসদে স্বাধীনতা বিরোধীদের উত্তরসূরি থাকা দু:খজনক: বরগুনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ,ক,ম, মোজাম্মেল হক এমপি বলেছেন, জাতীয় সংসদে স্বাধীনতা বিরোধীদের উত্তরসূরি, এটা আমাদের জন্য লজ্জা আর দুঃখজনক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে আওয়ামীলীগ স্বাধীনতার বিরোধীদের উত্তরসূরিদের মনোনয়ন না দেয় এব্যাপারে মনোনয়ন বোর্ডের সাথে কথা বলার কথা বলেন মন্ত্রী।

    আজ শনিবার মন্ত্রী বরগুনা সরকারী মহিলা কলেজে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন ও সার্কিট হাউস মাঠে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, আগামী সংসদ অধিবেশনে স্বাধীনতা বিরোধীদের তালিকা তৈরীর বিল উপস্থাপন করা হবে। মন্ত্রী বলেন,২৯ বছরে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা ক্ষমতায় থাকায় প্রশাসন,ব্যবসা -বাণিজ্য সকল স্তরে এদের শক্ত অবস্থান তৈরী হয়েছে।

    জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্ব সার্কিট হাউস মাঠে মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রশিদ,জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মেয়র আ্যাডঃ কামরুল আহসান মহারাজ।

    মন্ত্রী ১শ' মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেবার পাশাপাশি, ১শ 'শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও ১শ' ভিখারীকে বিকল্প কর্মসংস্থানের জন্য অনুদান হস্তান্তর করেন। পরে মন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত বিজয় র‌্যালিতে অংশ গ্রহণ করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ