ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

জুনের মধ্যে ৯ লাখ কর্মী বিদেশ পাঠানোর লক্ষ্য

জুনের মধ্যে ৯ লাখ কর্মী বিদেশ পাঠানোর লক্ষ্য
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী গতকাল ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক ছায়া সংসদে বক্তব্যে মালয়েশিয়ায় শ্রমবাজার চালুর বিষয়ে বলেন, এবারে মালয়েশিয়ায় অভিবাসন ব্যয় যৌক্তিক পর্যায়ে থাকবে। কোনো অবস্থাতেই অতীতের মতো মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় চার-পাঁচ লাখ টাকা হতে দেওয়া হবে না। কভিডের কারণে যেসব শ্রমিক দেশে ফিরে এসেছিলেন তাঁরা এরই মধ্যে আবার বিদেশে যাচ্ছেন। আগামী বছরের জুনের মধ্যে ৯ লাখ শ্রমিককে বিদেশ পাঠাতে সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকরা বেশি নির্যাতিত হন। এ ধরনের নির্যাতন প্রতিরোধে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে নির্দেশনা দেওয়া আছে। সরকার নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। নিয়মবহির্ভূত ও অনৈতিক অভিবাসনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানবপাচার আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া গন্তব্য দেশের চাহিদার ভিত্তিতে বিদেশগামী কর্মীদের জন্য বুস্টার ডোজ দেওয়া হবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ