ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশত বোমা বিস্ফোরণ, আহত ২০

    দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশত বোমা বিস্ফোরণ, আহত ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। কালকিনির সমিতিরহাটে শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আপাং কাজীর গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

    কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়রা জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে কবির খানের লোকজন আপাং কাজীর লোকদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। তারা অন্তত অর্ধশত হাত বোমার বিস্ফোরণ ঘটায়। আহত হয় ১৫ জন।

    আহতদের মধ্যে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    ওসি বলেন, আধিপত্য বিস্তারের জেরে এই এলাকায় প্রায়ই মারামারি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ