ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে আ.লীগ নেতার মোনাজাত!

    বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে আ.লীগ নেতার মোনাজাত!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর বাগমারায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত করা হয়েছে। উপজেলার তাহেরপুর শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার রাতে ওই মোনাজাত করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। আর এই মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক। বর্তমানে এই মোনাজাত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    তবে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ দাবি করেন, মোনাজাত করতে গিয়ে ভুলবশত এটি হয়েছে। পরে তা সংশোধন করে নেওয়া হয়েছিল।

    ভাইরাল হওয়া ১৬ সেকেন্ডের ভিডিওতে মোনাজাতে আবদুর রাজ্জাক বলেন, ‘মাবুদ জাতিরজনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাত দান করে দিও আল্লাহ। ইয়া মাবুদ আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা..’। এসময় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে আমিন বলতে শোনা যায়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ