ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পিরোজপুরে এক রাতেই গোয়ালের ৪ গরু উধাও : নি:স্ব পরিবার

    পিরোজপুরে এক রাতেই গোয়ালের ৪ গরু উধাও : নি:স্ব পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুর পৌরসভার মধ্য নামাজপুর এলাকায় গরু চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি তাদের গোয়াল থেকে ৪টি গরু চুরি হয়েছে। যার বাজার মূল্য ৩ লক্ষ টাকা। 

    শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে গোয়াল ঘর থেকে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল কবির শিকদার। 

    স্থানীয় সূত্রে জানা যায়, গরুর মালিক মো: কবির হোসেন একটি ছোট চায়ের দোকানদার। তার এই দোকানের আয়ের মাধ্যমে পরিবারের ভরনপোষন চলে। তার পাশাপাশি ৪টি গরু পালন করতেন। যার মাধ্যমে সহযোগীতা হতো পরিবারের। হঠাৎ করেই এই গরুগুলো চুরি হওয়ায় বর্তমানে এই পরিবারটি নিস্ব হয়ে পথে বসার অবস্থা হয়েছে। একমাত্র আশার আলো বিক্রয়যোগ্য গরুগুলো না থাকায় বর্তমানে চোখে অন্ধকার দেখার মতো অবস্থা পরিবারটির। 

    গরুর মালিকের স্ত্রী নাজমুন্নাহার বেগম জানান, এই গরুই আমাদের আয়ের উৎস। আমার স্বামী অসুস্থ। সে একমাত্র উপার্যন করতো। ৪টি গরু কাল রাতে গোয়াল গরে উঠিয়ে বাড়িতে রাতে ঘুমিয়েছি। গোয়াল ঘরের তালা ও শিকল ভেঙে কারা এই গরুগুলো নিয়ে গেছে জানিনা। সকালে গিয়ে দেখি গরু একটাও নাই। এই গরুগুলো আমরা যাতে পেতে পারি তার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা চাই। 

    গরুর মালিকের আরেক মেয়ে সাদিয়া তন্বী জানান, আমরা খুব গরীব পরিবার। আমরা তিন বোন এক ভাই। আমরা পড়াশোনাও করি। আমার বারার এই আয়ের উৎস গরুগুলো হারিয়ে আমরা খুব নিস্ব হয়ে গেছি। আমরা পুলিশকে জানিয়েছি।  প্রশাসনের কাছে দাবি আমাদের এই গরু গুলো উদ্ধারে তার যেনো খুব দ্রæত ব্যবস্থা গ্রহন করে। 

    পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল কবির শিকদার জানান, নামাজপুরে কবিরের ৪টি গরু শিকল কেটে রাতে কে বা কারা নিয়ে গেছে। আমরা সকাল থেকেই তদন্ত করতেছি। বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরায় খোঁজ নিচ্ছি। আশা করছি জড়িতদের খুব দ্রæত বের করতে সক্ষম হবো। এলাকায় চোরের খুব উৎপাত বাড়ছে। এর আগেও স্কুলের ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। দ্রæত চোরদের ধরার জন্য এলাকাবাসীর পক্ষে প্রশাসনের কাছে দাবি জানাই। বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। 

    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, নামাজপুর এলাকায় চুরির কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নাই। থানায় লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। 

    আবার গত ৫ ডিসেম্বর পৌরসভার ৬নং ওয়ার্ডে নামাজপুর ভাইজোড়াসহ মোট ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চুরির ঘটনার সদর থানায় প্রথমে ২টি সাধারন ডায়রী ও পরে মামলা করা হলেও এখনো কেউই গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন ওসি। 

    উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর পৌরসভার ৬নং ওয়ার্ডে নামাজপুর ভাইজোড়াসহ মোট ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চুরির ঘটনা ঘটে। যাতে বিদ্যালয়ের ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে সংশ্লিষ্ট বিদ্যালয় জানিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ