ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
  • ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

    ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবুল হোসেন (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে মধ্য বাড্ডার হোসেন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    আবুল হোসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

    নিহতের ভাতিজা শাহিন আলম রাব্বি জানান, কাজ শেষে রাতে তার চাচা বাইসাইকেলযোগে টঙ্গীর নিজ বাসায় ফিরছিলেন। মধ্য বাড্ডা হোসেন মার্কেট এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে ভোরের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন।

    বাড্ডা থানার এসআই বশিরুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ