ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ‘দেশের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি হচ্ছে’

    ‘দেশের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি হচ্ছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নেতৃত্বের দুর্বলতার কারণে স্বাধীনতার পঞ্চাশ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলেই এখনো সমাজের প্রতিটি স্তরে শোষণ ও বৈষম্য।

    ‘এখনো শোষণ চলছে, প্রতি বছর হাজার কোটি টাকা পাচার হচ্ছে। দেশের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি হচ্ছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। আগামী প্রজন্মের জন্য শোষণ ও বৈষম্যহীন একটি দেশ গড়তেই আমাদের রাজনীতি।’

    বৃহস্পতিবার সকালে উত্তরার রবীন্দ্র সরণির মুক্তমঞ্চে উত্তরা কালচারাল সোসাইটি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

    উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি শেরিফা কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আরও বক্তব্য দেন প্রকৌশলী মো. ইউনুস আলী এবং উত্তরা কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ ইয়ং।

    বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উচ্ছাস ললিত কলা একাডেমি, চতুরঙ্গ শিল্পকলা একাডেমি, তারানা, গীটার ইনস্টিটিউট উত্তরা, পঙতি আবৃত্তি পাঠশালা, উজ্জল ডান্স একাডেমি এবং উৎস আবৃত্তি ও সাংস্কৃতিক একাডেমি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ