ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ইন্দুরকানীতে বিজয় দিবস উদযাপন

    ইন্দুরকানীতে বিজয় দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসানের আয়োজনে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস  পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এম,মতিউর রহমান, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও লুৎফুন্নেসা খানম, থানার পক্ষে ওসি হুমায়ুন কবির সহ বিভিন্ন সংগঠন উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এখান মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন না করে তারা পৃথকভাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত বঙ্গন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    এসময় মুক্তিযোদ্ধাদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে থাকা  উপজেলা নির্বাহী কর্মকর্তা লৎৎফুন্নেসা খানম। পরে সকাল সাড়ে আট টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান এম, মতিউর রহমান, কুচকাওয়াজ ওপ্যরেডের পর ডিসপ্লে প্রদর্শন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

    পরে ১১৫ জন মুক্তিযোদ্ধাদের সংবম্বর্ধণা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম,মতিউর রহমান, ইউএনও লুৎফুন্নেসা খানম, ওসি মোঃ হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদার, মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, মোশাররফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম হাওলদার, সাবেক সাধারণ সম্পাদক মৃধা মুনিরুজ্জামান, উপজেলা জেপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, আওয়ামীলীগ নেতা আঃ আজিজ হাওলাদার প্রমুখ।

    এছাড়া উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা  ইন্দুরকানী এম,ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের শহীদ মিনারে পৃথকভাবে বিজয় দিবসে শহীদের প্রতি শ্র্দ্ধা নিবেদন করেন।

     

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ