ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম

সীমিত সংখ্যক ব্যক্তি নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী

সীমিত সংখ্যক ব্যক্তি নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনা মহামারির কারণে এবার সীমিত সংখ্যক ব্যক্তি নিয়ে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণকালে নির্ধারিত ব্যক্তি ছাড়া কেউ উপস্থিত থাকতে পারবেন না। বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন।

কোভিড-১৯ এর কারণে সার্বিক বিষয় বিবেচনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের সময় সীমিত সংখ্যক কর্মকর্তা ও ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

তাদের মধ্যে শুধুমাত্র মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ