ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ওবায়দুল কাদের ‘শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন’

    ওবায়দুল কাদের ‘শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অবস্থা শঙ্কমুক্ত এবং তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ।

    বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

    অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদেরের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। গতকালের চেয়ে উনি অনেক ভালো আছেন। ওবায়দুল কাদেরের ডায়াবেটিস গতকাল ছিল ১৩, আজ ৫। এটা একদম নরমাল। ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন সবকিছু নরমাল।

    বিএসএমএমইউ'র উপাচার্য আরও বলেন, আরও দুই-এক দিন অবজারভেশনে রাখার জন্য আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন তিনি (ওবায়দুল কাদের)। ওনার জন্য সবাই দোয়া করবেন।

    এর আগে গতকাল (১৪ ডিসেম্বর) বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ