ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার হাসপাতালে ভর্তি

    ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে হাসপাতালটির পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

    এই দুইজনের পাশাপাশি ক্রিকেট দলের আরেকজন পুরুষ সদস্যকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে আক্রান্ত।

    হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, আক্রান্তদের মধ্যে দুইজন নারী ক্রিকেটার ও একজন পুরুষ। তাদের মধ্যে দুই নারী ওমিক্রন ও পুরুষ ব্যক্তি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

    তিনি আরও বলেন, তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। তাদের তিনজনের অক্সিজেন লেভেল ভালো আছে।

    সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্ব খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাদের মধ্যে দু'জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ