ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • উচ্চবৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে ওমিক্রন : ডব্লিউএইচও

    উচ্চবৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে ওমিক্রন : ডব্লিউএইচও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার নতুন ধরন ওমিক্রন খুবই উচ্চবৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচও এক ব্রিফিংয়ে এ ঝুঁকির কথা বলেছে।

    সংস্থাটি জানায়, ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি দেশে করোনার ওমিক্রন ধরন ছড়িয়েছে পড়েছে। এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ তথ্য জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

    বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন টিকার সুরক্ষা এড়াতে পারে বলে কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

    ডব্লিউএইচও জানায়, প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনার ওমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে।তবে ওমিক্রনের তীব্রতা–সম্পর্কিত ক্লিনিক্যাল তথ্য এখনও সীমিত। এ সম্পর্কে ডব্লিউএইচও বলছে, ওমিক্রনের তীব্রতা প্রতিষ্ঠার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত এখন পর্যন্ত তাদের হাতে নেই।

    ডব্লিউএইচও বলেছে, ওমিক্রনের তীব্রতা বোঝার জন্য আরও তথ্য-প্রমাণ প্রয়োজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আরও তথ্য-প্রমাণ পাওয়ার আশা করা হচ্ছে।

    বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওমিক্রনে গুরুতর অসুস্থ না হলেও ধরনটি অতিমাত্রায় সংক্রামক।

    সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ