ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • স্বামীকে রুমের ভেতর আটকে গৃহবধূর আত্মহত্যা

    স্বামীকে রুমের ভেতর আটকে গৃহবধূর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুরের ভাসানটেকে স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আত্মঘাতী ওই নারীর নাম শারমীন আক্তার। মারা যাওয়া ওই গৃহবধূর স্বামীর নাম লিখন।

    সোমবার মিরপুর ১৪ নম্বর মিলি সুপার মার্কেটের পেছনের গলির ২২৭ নম্বর বাড়ির ৪ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

    জানা গেছে, স্বামী ও স্ত্রী দুজনই এজে ফ্যাশন নামে তৈরি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

    বাড়ির ভাড়াটিয়া ও প্রত্যক্ষদর্শী নয়ন শেখ বলেন, গত মাসে এক রুম সাবলেট দিই লিখন ও তার স্ত্রীকে। সোমবার সকালে লিখন ও তার স্ত্রী শারমিন বাসায় ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে লিখন ফোন করে জানান তাকে এক রুমে আটকে রেখে শারমিন ডাইনিং রুমে কিছু একটা করছে। এর কিছুক্ষণ পর বাসায় এসে দেখি ভেতর থেকে মূল গেট লাগানো। ফ্ল্যাটের মূল গেট ভেঙে শারমিনকে ডাইনিং রুমের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাই। আর লিখনের কক্ষের গেটও বাহিরে থেকে লাগানো ছিল। তাকে সেখান থেকে বের করি।

    লিখন বলেন, শনিবার রাতে শারমিনের সঙ্গে আমার সামান্য কথা কাটাকাটি হয়। সকালে শারমিন আমাকে কিছু না বলে হঠাৎ আমার কক্ষের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। আমি ভেতরে আটকা পড়ি। আমি তাড়াতাড়ি নয়নকে ফোন করি। তিনিসহ অন্যরা এসে মূল গেট ভেঙে ফেলেন। আর ডাইনিং রুমে শারমিনকে ঝুলন্ত অবস্থায় পান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ