ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • শিক্ষার্থীদের হাফ ভাড়ার প্রজ্ঞাপন, দেওয়া হলো ৫ শর্ত

     শিক্ষার্থীদের হাফ ভাড়ার প্রজ্ঞাপন, দেওয়া হলো ৫ শর্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত কার্যকরে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে এতে পাঁচটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সড়ক পরিবহন আইন-২০১৮-এর ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

    শর্তগুলো হলো-

    > শিক্ষার্থীদের জন্য ভাড়া বিদ্যমান ভাড়ার ৫০ শতাংশ কম হবে।

    > শিক্ষার্থীদের অবশ্যই স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার পাশাপাশি প্রয়োজনে হলে দেখাতে হবে।

    > সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা এ হাফ ভাড়া দেওয়ার সুযোগ পাবে।

    > শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এ হাফ ভাড়া প্রযোজ্য হবে না।

    > দূরপাল্লার বাসে হাফ ভাড়া কার্যকর হবে না।

    ঢাকা মহানগরে ১ ডিসেম্বর থেকে এবং অন্যান্য মহানগর মেট্রো এলাকায় ১১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হয়েছে বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ