ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • টঙ্গীর ‘কোটিপতি’ ছাত্রলীগ নেতা দুই দিনের রিমান্ডে

    টঙ্গীর ‘কোটিপতি’ ছাত্রলীগ নেতা দুই দিনের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের টঙ্গীতে মাদকের মামলায় গ্রেপ্তার ‘কোটিপতি’ ছাত্রলীগ নেতা রেজাউল করিমের (৩২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তারের পর আজ বুধবার সকালে পুলিশ তাঁকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।

    গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর বলেন, পুলিশ রেজাউলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে বিচারক ফারজানা ফারুক তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    গতকাল মঙ্গলবার রাতে টঙ্গীর হিমারদিঘি কেরানীরটেক বস্তি এলাকা থেকে রেজাউলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি টঙ্গীর নোয়াগাঁও হিমারদিঘি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

    সম্প্রতি সাজ্জাদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগের এই নেতা। ভুক্তভোগীর স্ত্রী শিল্পী আক্তার এই ঘটনায় বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করেন। সেই মামলায় ও মাদক ব্যবসার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইলতুৎমিশ বলেন, রেজাউলের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা আছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেজাউলকে মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    উপকমিশনার ইলতুৎমিশ বলেন, একই দিন নবীন হোসেন নামের একজন মাদক কারবারিকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে ৭৭০ গ্রাম গাঁজা ও ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নবীন পুলিশের কাছে স্বীকার করেছেন যে ওই ৫০০ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে রেজাউল করিম তাঁকে সরবরাহ করেছেন।

    ২৫ এপ্রিল ‘মাদকে কোটিপতি ছাত্রনেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ওই ছাত্রলীগ নেতার বিষয়ে অনুসন্ধানে নামে পুলিশ। ইয়াবা ব্যবসার সঙ্গে তাঁর জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ