ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মসজিদ কমিটি দ্বন্দ্বে ২ খুন, ৩৬ জনের বিরুদ্ধে মামলা

    মসজিদ কমিটি দ্বন্দ্বে ২ খুন, ৩৬ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহে মসজিদ কমিটি দ্বন্দ্ব নিয়ে দুই ভাই নিহতের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে।
    সোমবার (১৩ ডিসেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১২ ডিসেম্বর) রাতে নিহতদের বাবা আলী আকবর, নিহত দুই ভাইয়ের স্ত্রী মাহফুজা খাতুন (২৮) ও হাসনা আক্তার (৩১) বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

    মামলায় স্থানীয় সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়িদকে প্রধান আসামি করে মোট ৩৬ জনের নাম উল্লেখ করা হয়।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দুই ভাই খুনের ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার (১২ ডিসেম্বর) রাতে মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। এ পর্যন্ত দুই আসামি গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সদর উপজেলার চর সিরতা ইউনিয়নে মসজিদ কমিটি ও জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিয়ে রফিকুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলাম নিহত হন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ