ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বেঁচে থাকলে আজ বিয়ের বাজার করতেন ফাহির

     বেঁচে থাকলে আজ বিয়ের বাজার করতেন ফাহির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    আজ (রোববার) বিয়ের বাজার করার কথা ছিল সাংবাদিক ফাহির ফখরুলের (২৪)। কিন্তু বিয়ের বাজার না করে করা হলো তার জন্য শেষ বিদায়ের বাজার।
     

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শেষ বর্ষের ছাত্র সাংবাদিক ফখরুল ইসলাম ভূঁইয়া ফাহির।  

    রোববার বিকেলে মুরাদনগর উপজেলার বাখরনগর মিরেরপাড় ঈদগাহ জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় ফখরুল ইসলাম ফাহিরকে। ফাহির বাখরনগর মিরেরপাড় গ্রামের মোশাররফ ভূঁইয়ার ছোট ছেলে।  

    এর আগে শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

    পড়াশোনার পাশাপাশি প্রথমে আনন্দ বাজার পত্রিকার ফটো সাংবাদিক ও পরে আজকের পত্রিকার অনলাইন বিভাগে সাব এডিটর হিসেবে কাজ করতেন ফাহির। গণমাধ্যমে তিনি ‘ফাহির ফখরুল’ নামে পরিচিত ছিলেন।  

    ফাহির ফখরুলের বাবা বলেন, ছেলেকে  হারিয়ে আমরা বাকরুদ্ধ। আগামী মাসের ৭ তারিখ দেবিদ্বার গোমতী আবাসিক এলাকায় তার বিয়ে ঠিক করা হয়েছিল। কত স্বপ্ন ছিল এই বিয়ে নিয়ে। ছেলের বউ ঢাকা ইডেন কলেজের বাংলা বিভাগের ছাত্রী। আমরা ওকে পছন্দ করেছিলাম। ভাবতে পারিনি ফাহির এভাবে অকালে চলে যাবে। এই শোক সইবার নয়। বাবা হিসেবে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।  

    আজকের পত্রিকার এক সহকর্মী জানান, রোববার (১২ ডিসেম্বর) বিয়ের কিছু কেনাকাটা করার কথা বলেছিলেন ফাহিরের। বাসায় ফিরে শরীর খারাপের কথা বন্ধু ফয়সাল আহমেদকে জানান তিনি। এরপর শরীর আরও খারাপ হওয়া শুরু করলে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ