ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম

৭ থেকে ১০ দিনের মধ্যে বুস্টার ডোজ দেয়া শুরু হতে পারে : স্বাস্থ্যমন্ত্রী

৭ থেকে ১০ দিনের মধ্যে বুস্টার ডোজ দেয়া শুরু হতে পারে : স্বাস্থ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


করোনার টিকার বুস্টার ডোজ আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে দেয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে প্রথমে শুধু মাত্র ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেয়া হবে। 

রাজধানীর শেরে বাংলা নগরে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের অপেক্ষায় আছি। অ্যাপটাকে আপডেট করার কাজ চলছে। আশা করি, ৭ থেকে ১০ দিনের মধ্যে এটা শুরু করা যাবে। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বয়স্কদের বুস্টার ডোজ দিচ্ছে। আমরাও বয়স্কদের বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার যারা তাদেরকে আমরা বুস্টার ডোজ দেব। এ বিষয়ে কাজ কর্ম চলছে। আশা করি অল্প দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ