ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ভূমিকম্পে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

    ভূমিকম্পে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যে ভূমিকম্প অনুভূত হয় তাতে বগুড়ার শিবগঞ্জে দেয়াল চাপাপড়ে সিয়াম (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সিয়াম উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ী পশ্চিম পাড়া গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুরাতন একটি মাটির প্রাচীরের কাছে বসে মোবাইলে গেম খেলছিল সিয়াম। হঠাৎ প্রাচীরের এক অংশ ভেঙ্গে তার মাথার উপর পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকালে যে ভূমিকম্প অনুভূত হয় তাতে বাড়ির বাইরে সীমানা প্রাচীরে ফাটল ধরে। সিয়াম দেয়ালের পাশে মোবাইলে গেম খেলার সময় দেয়ালটি ভেঙ্গে তার মাথার উপর পড়ে। কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ২৭ সেকেন্ড স্থায়িত্ব হয় এ কম্পন।

    প্রসঙ্গত, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ২৭ সেকেন্ড স্থায়িত্ব হয় এ কম্পন। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৯৭ কিলোমিটার দূরে আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ ছিল বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ