ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে ইইউ এমপির আহ্বান

    খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে ইইউ এমপির আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য। স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) ড. আইভান স্টেফানেক নামে ওই সদস্য এ অনুরোধ জানান।

    চিঠিতে তিনি লেখেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে। তার শর্তাধীন মুক্তির মেয়াদ বৃদ্ধি ও জরুরি ভিত্তিতে চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে তার পরিবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টির ওপর আলোকপাত করে আপনি (শেখ হাসিনা) ও আপনার সরকারের কাছে আবেদন করব, জরুরি চিকিত্সার জন্য তাকে বিদেশে পাঠাতে তার পরিবারের আবেদনে যেন অনুমোদন দেওয়া হয়।

    উল্লেখ্য, গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ