ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিপুল সম্ভাবনা ও সম্পদ থাকা স্বত্ত্বেও কাউখালী উপজেলা এখনো পিছিয়ে

    বিপুল সম্ভাবনা ও সম্পদ থাকা স্বত্ত্বেও কাউখালী উপজেলা এখনো পিছিয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা সংস্কৃতি ও বাণিজ্যিক বন্দরের একটি জনপদ কাউখালী উপজেলা। প্রাচীন এ জনপদে আজও প্রতিষ্ঠিত হয়নি বড় মাঝারী অথবা ছোট কোন শিল্প প্রতিষ্ঠান। ফলে এলাকার ব্যবসা বাণিজ্য ঝিমিয়ে পড়ে দিন দিন দীর্ঘ হচ্ছে বেকার মানুষের মিছিল। বাড়তে পারে চুরি, ছিনতাইসহ নানা অনাকাঙ্খিত ঘটনা। সাধারণ খেটে খাওয়া মানুষের নেই তেমন কোন কর্মসংস্থানের ব্যবস্থা।

    এর ওপর আবার মহামারী করোনা প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের কর্মস্থানের কোন বিকল্প ব্যবস্থা না থাকায় বেকার মানুষের সংখ্যা বাড়ার কারনে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়ছে সামাজিক জীবন ব্যবস্থার উপর। পার্শ্ববর্তী উপজেলা ভান্ডারিয়া, স্বরূপকাঠী, রাজাপুরসহ দেশের অন্যান্য স্থানে যেভাবে দিন দিন গড়ে উঠছে শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্যের ক্ষেত্রে কর্মসংস্থান ঠিক তার সম্পূর্ণ বিপরীত দিন দিন পিছিয়ে পড়েছে কাউখালী উপজেলা। অভিযোগ রয়েছে নদী বেষ্টিত ও সড়ক যোগাযোগের সু-ব্যবস্থার বিপুল সম্ভাবনা ও সম্পদ থাকা স্বত্ত্বেও শিল্প বাণিজ্য গড়ে ওঠা প্রক্রিয়া অদৃশ্য অপশক্তির ইশারায় এগিয়ে আসছেনা উদ্যোক্তাগন। অথচ এই আর্ন্তজাতিক নৌরুটের মোহনা এবং সড়ক পথে যোগাযোগের অন্যান্য এ জনপদে গড়ে উঠতে পারে বাঁশ, বেত শিল্প, পাটিশিল্প, কাঠশিল্প, মৃৎশিল্প, পোল্ট্রি শিল্প, চুনশিল্পসহ বিভিন্ন ছোটবড় শিল্প কারখানা। এছাড়াও এ অঞ্চলে যেহেতু সুপারী, আমড়া, ফলমূল, শাকসবজি, তরীতরকারি ফলন প্রচুর সেহেতু এসব সংরক্ষণের জন্য গড়ে তোলা যেতে পারে হিমাগার।

    অভিজ্ঞ মহল মনে করেন এ অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, উপজেলার চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের স্বদিচ্ছা থাকলে কর্মসংস্থানমূলক ও শিল্প কলকারখানা গড়ে তোলা সম্ভব। উপজেলা শহরের যোগাযোগ ক্ষেত্রটিও অনুন্নত। বর্তমান সরকার অন্যান্য স্থানে ব্যাপক উন্নয়ন করলেও স্থানীয় অভিভাবকদের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে বৃহৎ স্বার্থে অসচেতনতার জন্য চরম বেকারত্ব্রে অভিশাপে জর্জরিত কাউখালীর সাধারণ মানুষ। অবিলম্বে শিল্প কারখানা স্থাপন করে এসকল কর্মহীন জনগণকে জনসম্পদে পরিণত করে স্থায়ীভাবে বেকারদের দরিদ্রসীমা থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরীভাবে পদক্ষেপ গ্রহণ একান্ত প্রয়োজন বলে মনে করেন অভিজ্ঞ মহল। নচেৎ বেকুটিয়া বহুমুখী সেতুটি চালু হলে শিয়ালকাঠী চৌরাস্তা ব্যবসায়িক জমজমাট হলে শতবছরের ব্যবসা কেন্দ্র স্থানীয় কিছু ব্যক্তিদের শিষ্টাচার বহিূর্ভত আচরণে কাউখালী হাটবাজার একসময়ে বিলুপ্ত হয়ে যেতে পারে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ