ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় ডাক্তারের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ!

    মঠবাড়িয়ায় ডাক্তারের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় আসাদুল (৬) নামে এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই শিশুটির পিতা ও উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আলী হোসেন খানের ছেলে রাসেল খান (৪০) জানান, তার ছেলে আসাদুরকে সামান্য জ্বরসহ শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসেন। এসময় ডাক্তার উপরে নার্স রুমে যান। সেখানে নার্সরা তার সাথে কোন কথা না বলে ধমক দিয়ে চলে যেতে বলে। অনক সময় পর ডাঃ রাকিবুর রহমান এসে প্রেসক্রিপশন করেন ও একটি স্যালাইন পুশ করেন। এর পরে শিশুটির খিচুনী শুরু হলে তিনি আবারো ডাক্তারের কাছে গেলে ঔষধের নাম লিখে দেয়। ওই ঔষধ খাওয়ানোর পরে শিশুটি ঘুমিয়ে থাকে বা মৃত্যুর কোলে ঢলে পরে আমরা বুঝতে পারিনি। বেলা ১২ টার দিকে ডাক্তার এসে ই.সি.জি করে বলে আপনার শিশুটি মরা গেছে।

    এ ব্যাপারে অভিযুক্ত ডাঃ মো. রাকিবুর রহমান বলেন, শিশুটি অবস্থা খুবই সংকটাপন্ন ছিলো। এ উপসর্গের রোগী অধিকাংশই মারা যায়।

    ডাক্তারের অবহেলা বা ভুল চিকিৎসার ব্যাপরে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে সিসি ফুটেজ ও রেকডিং তদন্ত করে বিধি মোতাবেক ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ