ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
  • পাথরঘাটায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

    পাথরঘাটায় বন্দুকযুদ্ধে যুবক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবককে জলদস্যু বলে দাবি করেছে র‌্যাব।  

    বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পূর্ব বাদুরতলা এলাকার বিষখালি নদীর ওয়াপদার পাশের একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।

    র‌্যাব-৮ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বিষখাল নদীর তীরবর্তী এলাকায় অবস্থান নেয় র‌্যাব। কিছুক্ষণ পর র‌্যাব সস্যদের লক্ষ্য করে জলদস্যুরা অতর্কিত গুলি চালায়।

    এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় ৩/৪ জন জলদস্যু পালিয়ে গেছে বলে র‌্যাবের দাবি।

    পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের তার নাম ঠিকানা জানা যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ