ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • স্বরূপকাঠিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা

     স্বরূপকাঠিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে স্বরূপকাঠিতে আলোচনা সভা ও পাঁচজন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।  বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসুচী পালন করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান,যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন প্রমুখ।

    সম্মাননা পাওয়া নারী হলেন উদ্যোক্তা হিসেবে কল্পনা রানি, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে ফাহিমা আকতার, সফল জননী ফজিলা খানম, নির্যাতিতা হয়েও সফল সাবরিনা বেগম, সমাজ উন্নয়নে খাদিজা বেগম।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ