ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পিরোজপুরে ইউপি সদস্যকে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

    পিরোজপুরে ইউপি সদস্যকে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পিরোজপুরে পূর্বশত্রুতার জেড়ে শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন শেখ কে ধরে নিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান। 

     

    আহত রুহুল আমিন শেখ (৪৫) পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।  হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য রুহুল আমিন শেখ জানান, গত ১১ নভেম্বর  শিকদারমল্লিক ইউনিয়নে নির্বাচনে তিনি  ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন।

    এ নির্বাচনে তিনি আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন বুধবার সকালে শিকদারমল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রামে নিজের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পিরোজপুর সদর উপজেলায় আসার পথে কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়াতলা এলাকায় আসলে স্থানীয় সন্ত্রাসী ফারুখ সহ প্রায় ২০/২৫ জন লোক তার মোটরসাইকেলের সামনে এসে তার মোটরসাইকেলটি থামায়। পরে সন্ত্রাসীরা তাকে জোড় পূর্বক ধরে নিয়ে স্থানীয় কদমতলা ইউনিয়নের সামনের রাস্তা দিয়ে দূরে নিয়ে গিয়ে লোহার জিআইপাইপ ও দেশীয় নানা অস্ত্র দিয়ে মারধর করে।

    এ সময় সন্ত্রাসীরা লোহার জিআইপাইপ দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙ্গে দেয় । এ সময় অনেক ডাক-চিৎকার দিলে সন্ত্রাসীরা তাকে মেরে ফেলার হুমিক দেয় এবং তার সাথে থাকা প্রায় ২ লক্ষ টাকা ও কিছু মুল্যবান কাগজপত্র নিয়ে তাকে ফেলে চলে যায়। তখন স্থানীয় কিছু লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে গুরুতর আহতাবস্থায় নিয়ে আসে।  পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, হাসপাতালে নিয়ে আসা ইউপি সদস্য রুহুল আমিন শেখের দুই পা শক্ত কিছুর আঘাতে ভেঙ্গে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ