ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা এড়াতে পুলিশ ক্যাম্প ও সিসি ক্যামেরা স্থাপন

      মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা এড়াতে পুলিশ ক্যাম্প ও সিসি ক্যামেরা স্থাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঠবাড়িয়ায় আসন্ন ৫ জানুয়ারী ইউপি নির্বাচনে সকল প্রকার সহিংসতা এড়াতে অস্থায়ী পুলিশ ক্যাম্প ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসান, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন ১১ নং বড় মাছুয়া ইউনিয়ন বাজারে পুলিশ ক্যাম্প ও সিসি ক্যামেরা স্থাপন করেন। সহকারি পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম ও মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বুধবার সকালে বড়মাছুয়া বাজার পরিদর্শণ করেছেন।

    ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, আসন্ন নির্বাচনে সকল প্রকার সহিংসতা এড়াতে উপজেলার বড় মাছুয়া বাজার ও তার আশপাশ এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছে। থানায় বসে সিসি ক্যামেরা নিয়ন্ত্রন করা হবে।

    সহকারি পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম বলেন, মঠবাড়িয়া উপজেলার ৪ টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী ২২ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ টি ইউনিয়নের মধ্যে ১১ নং বড় মাছুয়াকে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। তাই অস্থায়ী পুলিশ ক্যাম্প ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিপি, ডিবি পুলিশ নিয়মিত টহলে রয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষে সকল প্রকার প্র¯‘তি গ্রহণ করা হবে। উপজেলা ৪ টি ইউনিয়নে নির্বাচন হবে। সেগুলো হলো- ২ নং ধানীসাফা, ৪ নং দাউদখালী, ৬ নং টিকিকাটা ও ১১ নং বড় মাছুয়া। বড় মাছুয়া ও ধানীসাফা ইউনিয়নে ইভিএম পদ্দতিতে ভোট গ্রহন করা হবে। সকল প্রকার সহিংসতা এড়াতে বড়মাছুয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া সকল ইউনিয়নে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকছে নির্বাচনী এলাকায়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ