ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মেয়ের সামনে মাকে ধর্ষণ, ডিবির এসআই গ্রেফতার

    মেয়ের সামনে মাকে ধর্ষণ, ডিবির এসআই গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১১ বছরের কন্যা নিয়ে বাগেরহাট থেকে খুলনা ডাক্তার দেখাতে এসেছিলেন গৃহবধূ। সঙ্গে ছিলেন তার ভাগ্নে বাবু। মঙ্গলবার ডাক্তারের সিরিয়াল না পাওয়ায় তারা নগরীর হাদীস পার্ক সংলগ্ন সুন্দরবন আবাসিক এলাকায় তারা দুটি কক্ষ ভাড়া নেন।

    গভীর রাতে হোটেলের কক্ষেই মেয়ের সামনে মাকে ধর্ষণ করেন কেএমপির ডিবির এসআই মো. জাহাঙ্গীর আলম। এমন অভিযোগে সদর থানায় মামলা বুধবার বিকালে মামলা দায়ের করা হয়। পরে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    মামলার বিবরণে জানা যায়, সুন্দরবনের হোটেলের ৩১৩নং কক্ষে গৃহবধূ তার মেয়েকে নিয়ে এবং ৩০৮নং কক্ষে ভাগ্নে থাকেন। বুধবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে হোটেলের বয় গোলাম মোস্তফাকে সঙ্গে নিয়ে ডিবির এসআই মো. জাহাঙ্গীর আলম ৩১৩নং কক্ষে গিয়ে নক করে। এ সময় তারা পুলিশ পরিচয় দিলে গৃহবধূ কক্ষ খুলে দেয়।

    পুলিশ গৃহবধূকে জেরা করে সঙ্গে থাকা মেয়েটি তার কি না। এ সময় পুলিশ হোটেল বয়কে কক্ষ থেকে বের করে মেয়েটির সামনে গৃহবধূকে ধর্ষণ করে। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়।

    পরে গৃহবধূর ভাগ্নে বিষয়টি হোটেলের মালিককে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ আসামিকে হেফাজতে নেয়। এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোরপূর্বক ধর্ষণের অপরাধে মামলা দায়ের হয়েছে।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আল মামুন জানান, মামলার বিষয়টি সঠিক। আসামিকে গ্রেফতার করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ