ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বাংলাদেশের যত টিকা দরকার ভারত দেবে : সেতুমন্ত্রী

    বাংলাদেশের যত টিকা দরকার ভারত দেবে : সেতুমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত থেকে আরো পাঁচ মিলিয়ন ডোজ টিকা আসবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের যত ডোজ টিকা দরকার বাংলাদেশকে তা ভারত সরবরাহ করবে।

    আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেলে নিজ দপ্তরে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের এ ব্যাপারে ভাবনার কারণ নেই। বাংলাদেশের যত ডোজ দরকার ভারত সরবরাহ করবে।

    এগুলো কি চুক্তির টিকা কি না-এ প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমার কাছে তো চুক্তিই এটা। যা লাগে সব দেবে ভারত।

    তিনি আরো বলেন, ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী। বর্তমান বিশ্ব বাস্তবতায় এককভাবে এগিয়ে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। ৭৫ পরবর্তী সময়ে সংশয় ও অবিশ্বাসের সম্পর্ক আমাদের জন্য শুভ ফল বয়ে আনেনি। এ বৈরী সম্পর্ক আমাদের পিছিয়ে দিয়েছে। আমরা আজ সীমান্তের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পেরেছি। কারণ আমরা এ অবিশ্বাস ও সংশয়ের দেয়ালটা ভেঙে দিয়েছি।

    দুদেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিকতর আন্তরিকতাপূর্ণ বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ