ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • বঙ্গোপসাগরে ১১ জেলেসহ মাছ ধরার ট্রলার নিখোঁজ

    বঙ্গোপসাগরে ১১ জেলেসহ মাছ ধরার ট্রলার নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার সদর উপজেলার নলটোনা ইউনিয়নের হাবিবুর রহমানের মাছ ধরা ‘এমবি মায়ের দোয়া’ নামে একটি ট্রলার ১১ জেলেসহ নিখোঁজ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাবিবুর রহমানের ছেলে মাসুদ।

    তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত বুধবার সকালে ১১ জেলেসহ ট্রলার সাগরে যায়। বৃহস্পতিবার থেকে বৈরী আবহাওয়া তৈরি হলে মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করতে না পারায় আমরা দুঃশ্চিন্তায় রয়েছি।
    মাসুদ আর জানান, সাগরে অবস্থানরত অন্য ট্রলারের জেলেরা তাদের সন্ধান করে যাচ্ছে। নিখোঁজ সকল জেলেদের বাড়ি নলটোনা ইউনিয়নে।

    এদিকে, রবিবার রাতে নিরাপদ আশ্রয়ে আসার সময় বঙ্গোপসাগরে ২১ জেলেসহ ভোলার চরফ্যাশনে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের ২০ জেলের সন্ধান মঙ্গলবার পর্যন্ত পাওয়া যায়নি। সোমবার একজন জেলেকে পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ