ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মঠবাড়িয়ায় ৪তলা বিশিষ্ট বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

    মঠবাড়িয়ায় ৪তলা বিশিষ্ট বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
    মঠবাড়িয়ায় ৪তলা বিশিষ্ট বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বেতমোর জানখালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় এর নব নির্মিত ৪ তলা ভবন উদ্বোধন করা হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মো. রুস্তম আলী ফরাজি মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে  অধুনিক এ স্কুল ভবন উদ্বোধন করেন।

    ডাঃ রুস্তম আলী ফরাজি বলেন, শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি দিয়েছেন। প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে নিরলশ ভাবে কাজ করছেন। জানুয়ারির শুরুতেই তিনি বিনা মূলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। উপবৃত্তি দিচ্ছেন। শিক্ষকদের বেতন বাড়ানোর পাশাপশি বিশেষ সুবিধা দিচ্ছেন। তার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ হবে সমৃদ্ধশালী।

    উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সমাজ সেবক হাজ্বী আঃ হালিম পহলান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, সমাজ সেবক শহীদুল ইসলাম, স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি আঃ রহমান আল নোমান, এমপি‘র জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, সমাজ সেবক মাসুম বিল্লাহ, শাকিব সোহেল, মো.  ত্বোহা ইসলাম প্রমূখ।

    জানা গেছে, পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০২০-২১ অর্থ বছরে ২ কোটি ৪৫ লাক টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট উপজেলার বেতমোর ইউনিয়নের জানখালী নতুন এ স্কুল ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটিতে ওয়াশ রুম ও আধুনিক সিড়ি সম্পন্ন বিশেষ সুবিধা রয়েছে  ঠিকাদারি প্রতিষ্ঠানে দায়ীত্বে থাকা মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ