ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • দাম কম, গাছেই নষ্ট হচ্ছে আমলকী

    দাম কম, গাছেই নষ্ট হচ্ছে আমলকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পেয়ারা, আমড়া ও মাল্টার পর আমলকি চাষে কয়েক বছর ধরে লাভবান হচ্ছিলেন পিরোজপুরের কৃষকরা। এতে প্রতি বছর বাড়ছিল আমলকি চাষ।

    এ এলাকার আমলকি খেতে মিষ্টি ও সুস্বাদু হওয়ায় দেশে বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন পাইকাররা। গাছ থেকেই আমলকি কিনে নিয়ে যেতেন তারা। তবে এ বছর দেখা গেছে ভিন্ন দৃশ্য।

    পাইকারি ক্রেতাদের সঙ্গে দামে বনাবনি না হওয়ায় এবার গাছেই নষ্ট হচ্ছে আমলকি। প্রতি বছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আমলকির মূল মৌসুম ধরা হয়। এবার দাম কম থাকায় অনেকেই আমলকি বেচতে পারেননি। এখন গাছেই নষ্ট হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ ফলটি।

    স্থানীয়রা জানান, দক্ষিণের জেলাটিতে এক সময় শুধু ঔষধি ফল হিসেবে আমলকির গাছ লাগানো হলেও এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। অনাবাদী জমিতে আমলকি চাষ করে সফল হওয়ার প্রমাণ দেখিয়েছেন জেলার চাষিরা। বাড়ির আঙিনায় আমলকি গাছ আছে অনেকের।

    আমলকির উৎপাদন ও দাম ভালো হওয়ায় কয়েক বছর ধরেই লাভবান হচ্ছিলেন সবাই। তবে এবার আমলকি বেচতেই পারেননি অনেকে।

    পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চাষি মনির শেখ ও মামুন শেখ জানান, গত বছর করোনার মধ্যেও আমলকী বিক্রি করেছেন প্রায় লাখ টাকার। ফলটি আগের চেয়ে অনেক বেশি চাষ হচ্ছে। এ জেলার আমলকি ঢাকার ব্যবসায়ীরা কিনে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করেন। তবে এই বছর পাইকাররা গ্রামে যাচ্ছেন না তেমন, গেলেও দাম ন্যায্য দাম দিচ্ছেন না। এখন বিক্রি করতে না পারায় গাছেই নষ্ট হচ্ছে ফল।

    ভিটামিন সি সমৃদ্ধ ফলটির উৎপাদন দিন দিন বাড়ায় নতুন সম্ভাবনা দেখছিল পিরোজপুর কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার জানান, জেলায় কম করে হলেও প্রতিটি বাড়িতে ২-৩টি করে আমলকি গাছ দেখা যায়। এখন অনেক পরিবার বাণিজ্যিকভাবে আমলকি চাষ করায় ৪৪ হেক্টর জমিতে এ বছর উৎপাদন হয়েছে ৪৫৮ টন আমলকী।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ