ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ১৫

    মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় আধিপত্য বিস্তারে আ’লীগ প্রার্থীর সমর্থকদের হামলা মামলার প্রধান আসামী আলমগীর হোসেন (৩৫) এর অবৈধ পিস্তল উদ্ধারে পুলিশ প্রধানের কাছে আবেদন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। 

     


    উপজেলার ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম  (টেলিফোন প্রতীক) এ আবেদনটি করেন। 

     


    আবেদন সূত্রে জানাগেছে, গত ২৭ মার্চ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম তার কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় বাহির হন। এসময় তিনি কর্মীদেরসহ স্থানীয় বেতমোর হাইস্কুলের পুকুর সংলগ্ন রাস্তায় আসা মাত্র আ’লীগ প্রার্থীর কর্মী সন্ত্রাসী আলমগীরের নেতৃত্বে ৭৫/৮০ জনের একটি দল পিস্তল, রামদা ও দেশীয় অস্ত্রসহ তার সমর্থদের উপর অতর্কিত হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর প্রায় ১৫জন কর্মী গুরুতর আহত হয়। এসময় হামলাকারীদের এলাকাবাসী ধাওয়া করলে সন্ত্রাসী আলমগীর পিস্তল উঁচিয়ে তাদের গুলি করার ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

     


    স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম জানান, ঘটনার পরের দিন তার চাচাতো ভাই মনির হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় আলমগীরকে প্রধান আসামী করে এজাহার নামীয় ৩৯ এবং অজ্ঞাতনামা ৫০জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। শহিদুল ইসলাম আসামীদের গ্রেফতার ও অবৈধ পিস্তলটি উদ্ধারের দাবী জানান। 
    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। 


     


    আবদুস সালাম আজাদী / এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ