ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের
  • আজও বৃষ্টির সম্ভাবনা

    আজও বৃষ্টির সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজও বৃষ্টি হতে পারে। আর সূর্যের দেখা মিলতে পারে আজ মঙ্গলবার দুপুরের পর। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 

    সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর তাদের সর্বশেষ বার্তায় এ তথ্য জানিয়েছে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

    এর আগে, গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। এটি এখন লঘুচাপে পরিণত হয়ে অবস্থান করছে বাংলাদেশের উপকূলে। আরও দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাবে। তবে এর প্রভাবে বজ্র মেঘ তৈরি অব্যাহত থাকায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ