ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • পরবর্তী মহামারিটি আরো প্রাণঘাতী হতে পারে

    পরবর্তী মহামারিটি আরো প্রাণঘাতী হতে পারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কভিড-১৯ ভ্যাকসিনের প্রস্তুতকারী একজন বিজ্ঞানী সতর্ক করে বলেন, পরবর্তী মহামারিটি আরো সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে যদি না উদ্ভূত ভাইরাল হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরো অধিক গবেষণা ও প্রস্তুতি না নেওয়া হয়।

    সোমবার এক বক্তৃতার আগে প্রকাশিত উদ্ধৃতিতে অধ্যাপক সারাহ গিলবার্ট বলেন, বর্তমান মহামারির বিরুদ্ধে লড়াইয়ের ব্যয়ের কারণে বৈজ্ঞানিক অগ্রগতিগুলো 'হারানো উচিত নয়'। যেকোনো ভাইরাস আমাদের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলতে পারে। সত্য হলো, পরেরটি আরো খারাপ হতে পারে। আরো সংক্রামক ও প্রাণঘাতী বা উভয়ই হতে পারে।

    গিলবার্ট সরকারকে বৈজ্ঞানিক গবেষণা এবং মহামারি প্রস্তুতির প্রতি তাদের প্রতিশ্রুতি দ্বিগুণ করার আহ্বান জানান।

    তিনি বলেন, আমরা এমন পরিস্থিতির অনুমতি দিতে পারি না, যেখানে আমরা আমাদের সমস্ত কিছুর মধ্য দিয়ে চলেছি। তারপরে দেখতে পাচ্ছি আমরা যে বিশাল অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছি অথচ মহামারি প্রস্তুতির জন্য এখনো কোনো তহবিল গঠন করিনি। আমরা যে অগ্রগতি করেছি এবং আমরা যে জ্ঞান অর্জন করেছি, তা হারিয়ে যাবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ