ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • হাসপাতালে ভর্তি আরো ৫৬ ডেঙ্গু রোগী

    হাসপাতালে ভর্তি আরো ৫৬ ডেঙ্গু রোগী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৫৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতাল ভর্তি হয়েছেন। নতুন রোগীদের মধ্যে ৪৩ জন ঢাকায় এবং বাকি ১৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

    কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৬৮ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ১৯২ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার ৬৬০ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৭ হাজার ২৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ