ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • হঠাৎ দুই ভাগ হয়ে গেল চলন্ত ট্রেন

    হঠাৎ দুই ভাগ হয়ে গেল চলন্ত ট্রেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোমবার সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ১৫টি বগি নিয়ে যাত্রা করে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। তারপর বেলা ৩টা ৪০ মিনিটে ট্রেনটি যাত্রাবিরতি দেয় হবিগঞ্জ মনতলা স্টেশনে। বিরতি শেষে ৩টা ৪২ মিনিটে পুনরায় যাত্রা শুরু করে ট্রেনটি।

    স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই ট্রেনের মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তারপর আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি কাড়েন। পরে চালক ট্রেনটি থামান।
    ট্রেনের যাত্রীরা বলেন, ‘আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে দেখি আশপাশের লোকজন চিৎকার করছেন। জানালা দিয়ে দেখি ট্রেনটি দুই ভাগ হয়ে গেছে।আর কিছু বগি নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে। ভাগ্য ভালো স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে। তা না হলে বড় সমস্যায় পড়তাম।’

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন মনতলা স্টেশন থেকে ছেড়ে যাবার পর চলতে শুরু করলে হঠাৎ ১১ নম্বর বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

    এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হয়েছে। তবে এই সমস্যার কারণে ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। স্টেশনের কাছে হওয়ার কারণে বিকল্প প্ল্যাটফর্মে ট্রেনগুলো চলাচল করেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ