ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের
  • ‘পরীক্ষা না থাকলেও পঞ্চম-অষ্টমে বৃত্তি ও সনদ থাকবে’

    ‘পরীক্ষা না থাকলেও পঞ্চম-অষ্টমে বৃত্তি ও সনদ থাকবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষাক্রমের পরিবর্তনের কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা না থাকলেও বৃত্তি ও সনদের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার বিকালে শিক্ষাক্রমের পরিবর্তন নিয়ে একটি গণমাধ্যমের ফেসবুক লাইভে সংযুক্ত হয়ে এ কথা জানিয়েছেন তিনি।

    শিক্ষামন্ত্রী বলেন, ২০২৫ সাল থেকে পুরোপুরি নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা। ২০২৩ সাল থেকে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করার আগে আসছে জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তিত শিক্ষাক্রমের পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে।

    ডা. দীপু মনি বলেন, তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখা, এসএসসির আগে কোনো পাবলিক পরীক্ষা না নেওয়া, নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের বিভাজন তুলে দেওয়াসহ একগুচ্ছ পরিবর্তনের কথা বলা হচ্ছে সেখানে। এছাড়া পরীক্ষার চাপ কমাতে বছর শেষে সামষ্টিক মূল্যায়নের আগে শিক্ষাবর্ষ জুড়ে চলবে শিখনফল মূল্যায়ন।

    আলোচনার এক পর্যায়ে পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা না থাকলে শিক্ষার্থীদের যে বৃত্তি ছিল তা উঠে যাবে কি না, শিক্ষামন্ত্রীর কাছে তা জানতে চাওয়া হয়।
    উত্তরে মন্ত্রী বলেন, বৃত্তি, উপবৃত্তি যেটা ছিল, সেটা প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। পাশাপাশি প্রাথমিক সমাপন ও জেএসসি-জেডিসির যে সনদের ব্যবস্থা ছিল, সেটাও থাকবে।

    তিনি বলেন, যে একটা পর্যায় শেষ করতে এটা তার একটা স্বীকৃতি, সে পাঁচ বছর পড়েছে, প্রাথমিক শেষ করেছে, সে যদি একটা সনদ পায়, সেটা পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য তার আনন্দের একটা যোগান হবে। আমরা সনদটা রাখছি, তবে যেভাবে পরীক্ষাগুলো হত সেভাবে পরীক্ষা হবে না। মূল্যায়নটা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ