ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মানসিক ভারসাম্যহীন নারীকে দলবেঁধে ধর্ষণ, আটক ২

    মানসিক ভারসাম্যহীন নারীকে দলবেঁধে ধর্ষণ, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শেরপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (০৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মোকসেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন নারী সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীর বাজার নামক স্থানে ঘোরাফেরা করছিল। রোববার রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই নারীকে জোর করে ধরে নিয়ে মোকসেদপুর খোলা মাঠে নিয়ে যায় কয়েকজন। এরপর সেখানে ওই তাকে দলবেঁধে ধর্ষণ করে। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অন্যরা পালিয়ে গেলেও ফকির ও হামেদ নামে দুজনকে আটক করা হয়। 

    শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া জানান, ভিকটিম একজন অজ্ঞাত পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারী। তিনি কোনো জবানবন্দি দিতে পারছেন না। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ