ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ‘শিক্ষার্থীদের আন্দোলনে তাদের মায়েরাও ঢুকে গেছেন’

    ‘শিক্ষার্থীদের আন্দোলনে তাদের মায়েরাও ঢুকে গেছেন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘এখন ছাত্রদের আন্দোলনে তাদের ৩০-৩৫ বছর বয়সী মায়েরাও ঢুকে গেছেন। টেলিভিশনে কয়েকটি মুখ দেখলাম, ওদের দেখে স্কুলের ছাত্র বা ছাত্রী মনে হলো না। তাদের মধ্যে রাজনীতিবিদরা ঢুকে গেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তারা সেখানে ঢুকেছেন।’

    রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রদের অনুরোধ জানাব- তাদের যাতে কেউ রাজনৈতিক ক্রীড়নক হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্ক থাকার জন্য।’

    তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখলাম, একটি রাজনৈতিক দলের ৩৫ বছর বয়সী নেত্রী, উনিও স্কুলছাত্রীর ড্রেস পরে সেখানে আন্দোলন করছেন।’

    মন্ত্রী বলেন, ‘ছাত্ররা যে আন্দোলনে নেমেছে, সেজন্য আমরা সহানুভূতিশীল। তারা যে হাফ ভাড়ার জন্য আন্দোলন করছে, প্রধানমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে বিআরটিসির বাসে হাফ ভাড়া সারা দেশের জন্য কার্যকর করেছেন। বেসরকারি বাসমালিক সমিতি ঢাকায় কার্যকর করেছে।’

    ‘শুধু শিক্ষার্থী নয়, নিরাপদ সড়ক আমরা সবাই চাই। সেই দাবির প্রতি আমাদেরও সমর্থন আছে, বলেন ড. হাছান মাহমুদ।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ