ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ঘূর্ণিঝড় 'জাওয়াদ'

    গভীর সাগরে শতশত মাছধরা ট্রলার, দুশ্চিন্তায় জেলে পরিবার

    গভীর সাগরে শতশত মাছধরা ট্রলার, দুশ্চিন্তায় জেলে পরিবার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় জাওয়াদ আতঙ্কে রয়েছে গোটা উপকূলের সাধারন মানুষ। গভীর সাগরে থাকা শতশত মাছ ধরা ট্রলার নিরাপদে আসতে না পারায় দুশ্চিন্তায় পড়েছে শতশত জেলে পরিবারগুলো।

    রোববার সকাল থেকেই পাথরঘাটার উপকূলীয় এলাকার আকাশ মেঘলা থেকে গুরি গুরি বৃষ্টি হচ্ছে দিনব্যাপী মেঘাচ্ছন্ন আবহাওয়া, দুপুর থেকে বিকেল ঘনিয়ে আসার সাথে সাথে চারদিক অন্ধকারাচ্ছন্ন হতে শুরু করেছে,বেলা সাড়ে তিনটার পরে গুরি গুরি বৃষ্টি শুরু হয়েছে। বাতাস না থাকায় উপকূলীয় মানুষের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদ আতঙ্ক বিরাজ করছে। সাগরে প্রচন্ড ঢেউ ও ঝড়ো হাওয়ার কারণে শতশত ট্রলার গভীর সমুদ্রে থাকায় নিরাপদ আশ্রয়ে আসতে পারেনি। গভীর বঙ্গোপসাগরে শতশত মাছ ধরা ট্রলার আটকা পরায় দুশ্চিন্তায় পরেছে সাগরে থাকা জেলেদের পরিবার।

    সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রামের ফারুক মাঝিসহ একাধিক পরিবারের সাথে কথা বলে জানা যায়, তাদের মাঝে এখন ঘূর্ণিঝড় জাওয়াদ আতঙ্ক বিরাজ করছে। সাগরে থাকা জেলেরো  কিভাবে তীরে ফিরে আসবে, আদৌ আসতে পারবেনা কিনা এমন সংকা কাজ করছে।

    শনিবার রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বহু ট্রলার এখন সাগরে অবস্থান করছে। কোন ঘাটেই কোন ট্রলার নেই। আবহাওয়া খারাপ হওয়ায় আমরা যাদের মোবাইলে পেয়েছি তাদের নিরাপদস্থানে আসতে বলেছি। এখন পর্যন্ত কোন ট্রলার ঘাটে আসতে পারেনি। এতে করে জেলে পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

    পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, আমাদের সকল রকমের প্রস্তুতি নেয়া আছে। সরকারের যথাযথ নির্দেশনা অনুযায়ী কাজ করবো।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ