ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • খালেদাকে বিদেশ পাঠানো না হলে আন্দোলন শুরু হবে: প্রিন্স

      খালেদাকে বিদেশ পাঠানো না হলে আন্দোলন শুরু হবে: প্রিন্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে না পাঠানো হলে শিগগিরই সরকার পতন আন্দোলনের সূচনা করা হবে বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

    তিনি বলেন, বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিটি আজ গণদাবিতে পরিণত হয়েছে। সরকার যদি এই গণদাবিকে উপেক্ষা করে তাহলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। 

    শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের নতুন বাজারস্থ শিশু একাডেমি মাঠে এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে ছাত্রদল ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। 

    সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সংবাদপত্রে দেখলাম, প্রধানমন্ত্রী নাকি ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জনগণকে শপথ পড়াবেন। আমরা বলতে চাই, যে সরকার অনৈতিক ভাবে ক্ষমতায় চেপে বসেছে, যারা নিজেরাই শপথ ভঙ্গ করে বিরাগের বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়ার ওপর দমন নিপীড়ন চালিয়ে তার চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। 

    ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইনের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি কে এম এস মুসাব্বির শাফি।

    এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, শেখ আমজাদ আলী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ সালমান ডুনন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ