ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ২ মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

    ২ মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে একটি ফ্ল্যাট বাসায় মা তার দুই কন্যাসন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং শিশু দুটিকে ওই হাসপাতাল মর্গে পাঠায়।

    শনিবার সন্ধ্যার পর মহানগরীর পশ্চিম জয়দেবপুর মোক্তারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত দুই শিশু হচ্ছে- তাসনিহা জাহান তারিহা (৪) ও তাসমিম জাহান বুশরা (সাত মাস)। তাদের পিতার নাম বিল্লাল হোসেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার বড় আলমপুর গ্রামে। তিনি গাজীপুরে ওই বাসায় ভাড়া থেকে ভবন নির্মাণের সয়েল টেস্টের মিস্ত্রির কাজ করতেন।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, তিন মাস আগে ওই এলাকার নাসরিন মঞ্জিলের সামসুল হকের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়ায় উঠেন বিল্লাল হোসেন। গত দুই দিন আগে ভাড়াটিয়া বিল্লাল হোসেন তাদের গ্রামের বাড়ি কুমিল্লা থেকে স্ত্রী এবং দুই শিশুসন্তানকে ভাড়া বাসায় নিয়ে আসেন।

    শনিবার সন্ধ্যার কিছু পর বিল্লাল দোকানে যান শিশুদের খাবার আনার জন্য। এই ফাঁকে তার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে তার দুই শিশুকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্বামী বিল্লাল হোসেন বাসায় এসে দেখেন ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করা।

    তিনি অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়িওয়ালা ও আশপাশের লোকদের ডাক দিলে তারা ভবনের বাইরে গিয়ে জানালা দিয়ে দেখতে পান দুই বাচ্চা বিছানায় পড়ে আছে। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করছেন ওই মা। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শিশুকে মৃত অবস্থায় এবং তাদের মাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।

    পরে থানা পুলিশ ও স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে জানান এবং তাদের মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, বিল্লালের স্ত্রী লিজা বেগম (২৫) মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ