ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২০২৬ সালে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে এক টন ওজনের ষাঁড় ‘লাল মিয়া’ কাঁপাবে কুরবানির হাট আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • মূল্যবৃদ্ধির খবর শুনেই ছুটে গেলেন ইউএনও

    মূল্যবৃদ্ধির খবর শুনেই ছুটে গেলেন ইউএনও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের বোচাগঞ্জে কৃষকের কাছে দাম বেশী নেওয়ার খবরে সারের দোকান পরিদর্শন করেছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এ সময় তিনি সার ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের বেশী দামে সার বিক্রি করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সার ব্যবসায়ীদের সাফ জানিয়ে দেন।

    কৃষকদের কাছ থেকে সারের মূল্যবৃদ্ধির অভিযোগ পাওয়ার পর আজ শনিবার সকালে খবর নিয়ে উপজেলা নির্বাহী অফিসার অনুমোদিত সারের ডিলারদের গোডাউন এবং সার বিক্রির নির্ধারিত স্থানগুলো পরিদর্শন করেন।

    উপজেলার অনুমোদিত সারের ডিলারদের গোডাউন এবং সার বিক্রির নির্ধারিত স্থানগুলো পরিদর্শন করে সার কি পরিমান মজুদ রয়েছে সেই খবরও নেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ আফজাল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল বলেন, সারের ডিলার মালিকদের সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট সার বিক্রয় জন্য বলা হয়েছে। যারা বেশি দামে বিক্রয় করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন সার বেশী দামে বিক্রি করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ