ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ধর্ষণ চেষ্টাকালে শিলের আঘাতে যুবকের মৃত্যু

    ধর্ষণ চেষ্টাকালে শিলের আঘাতে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জে ধর্ষণ চেষ্টাকালে গৃহবধূর শিলের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

    সূত্র জানায়, শুক্রবার রাত ১১টায় নীলগঞ্জ মোড় এলাকার গৃহবধূ তাসলিমার ভাড়াবাসায় একই এলাকার আমিনুল ইসলাম প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। তখন তাসলিমা তার হাতের কাছে থাকা পাথরের শিল দিয়ে আমিনুলের মাথায় আঘাত করেন। এতে আমিনুল মাটিতে লুটিয়ে পড়েন। এরপর গৃহবধূ তাসলিমা ভয় পেয়ে থানায় গিয়ে পুলিশকে ঘটনা জানান।
     
    সংবাদ পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মোখলেছুর রহমান এবং পুলিশ পরিদর্শক তদন্ত কাজী মাহফুজ হাসানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে গুরুতর আহত অবস্থায় আমিনুলকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য দ্রুত তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকরা তাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

    চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল থেকে আমিনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভালুকা এলাকায় অ্যাম্বুলেন্সেই ভোর ৪টার দিকে আমিনুল মারা যান।

    শনিবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মো. মোখলেছুর রহমান বলেন, গৃহবধূ তাসলিমা থানায় আছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ