ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২০২৬ সালে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে এক টন ওজনের ষাঁড় ‘লাল মিয়া’ কাঁপাবে কুরবানির হাট আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৪ শিক্ষার্থী

    এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৪ শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের নভেম্বরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


    সংগঠনটি জানায়, নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনায় মোট নিহত হয়েছে ৪১৩ জন এবং আহত হয়েছে ৫৩২ জন। নিহতের মধ্যে নারী ৬৭ জন এবং শিশু ৫৮ জন এবং শিক্ষার্থী ৫৪ জন। এ ছাড়া এই সময়ে শুধুমাত্র ঢাকায় নিহত হয়েছেন ১৬ জন।

    সড়কে প্রাণ যাওয়া ৫৪ শিক্ষার্থীর মধ্যে সর্বশেষ গত ২৯ নভেম্বর রামপুরায় বাসচাপায় মাইনুদ্দিন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সে রামপুরা একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ছাড়া তার ঠিক চারদিন আগে গত ২৪ নভেম্বর গুলিস্তানে ময়লা গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়।

    সংস্থাটি সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। এরমধ্যে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন ও কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ